× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে 'সদর উন্নয়ন ফাউন্ডেশন' কতৃক বন্যা দুর্গতদের উপহার

মাহমুদুর রহমান মনজু , লক্ষীপুর প্রতিনিধি।

০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৩ পিএম

ছবিঃ মাহমুদুর রহমান মনজু

লক্ষ্মীপুরে বন্যা দুর্গত মানুষের সাথে সৌজন্য সাক্ষাত ও সহস্রাধিক মানুষকে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় বিসিক শিল্প নগরী এলাকায় লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিমের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির মো: সেলিম উদ্দিন ও জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার আমীর এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া।এসময় দেশ সংস্কারের পর নির্বাচনের দাবি করেন অতিথিরা। পরে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় পথসভা ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন অতিথিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.